কিভাবে করবেন PM Kisan Samman Nidhi Registration Online
দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম বড় প্রকল্প হল PM Kisan Samman Nidhi Yojana। এখনও অনেক যোগ্য কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি অথবা আবেদন করার পরও তাদের Application Pending, Rejected বা Under Verification দেখাচ্ছে। ফলে বহু কৃষক এখনও সরকারি আর্থিক সহায়তার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বর্তমানে সরকার নতুন করে PM Kisan Samman Nidhi Registration Online প্রক্রিয়া আরও সহজ করেছে, যাতে নতুন আবেদনকারী কৃষকরা খুব সহজেই আবেদন করতে পারেন এবং যাদের আবেদন আটকে রয়েছে তারাও প্রয়োজনীয় Documents Update করে পুনরায় সুবিধা পাওয়ার সুযোগ নিতে পারেন। বিশেষ করে যেসব কৃষকের নাম Beneficiary List-এ নেই, Payment আসছে না, eKYC বাকি রয়েছে বা Aadhaar Verification সমস্যার কারণে আবেদন বাতিল হয়েছে, তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি আপনি এখনও PM Kisan Scheme-এ আবেদন না করে থাকেন অথবা আবেদন করার পরও Status Pending দেখাচ্ছে, তাহলে এখনই সঠিক Documents নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা জরুরি। কারণ সঠিকভাবে Registration সম্পূর্ণ হলে যোগ্য কৃষকরা বছরে ₹6000 পর্যন্ত আর্থিক সহায়তা সরাসরি Bank Account-এ পেতে পারেন।
এই পোস্টে নতুন Registration, Delay Registration, Pending Status সমস্যার সমাধান, Rejected Application সংশোধন, Beneficiary Status Check, eKYC Update এবং Official Online Link সম্পর্কে বিস্তারিত তথ্য সহজ ভাষায় তুলে ধরা হয়েছে যাতে সাধারণ কৃষকরাও খুব সহজে পুরো প্রক্রিয়াটি বুঝতে পারেন।
PM Kisan Samman Nidhi Yojana 2026
অনলাইনে Registration করার সম্পূর্ণ পদ্ধতি
দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল PM Kisan Samman Nidhi Yojana। এখনও যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তারা এখন অনলাইনের মাধ্যমে আবেদন করে বছরে ₹6000 পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নিতে পারেন।
PM Kisan Samman Nidhi Yojana কী?
PM Kisan Yojana হল কেন্দ্রীয় সরকারের কৃষক কল্যাণ প্রকল্প, যেখানে যোগ্য কৃষকদের বছরে ₹6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা বছরে তিনটি কিস্তিতে সরাসরি কৃষকের Bank Account-এ পাঠানো হয়।
অনেক কৃষক এখনও এই প্রকল্পে আবেদন করেননি অথবা Registration অসম্পূর্ণ রয়েছে। তাই নতুন আবেদনকারীদের জন্য সরকার অনলাইন Registration ব্যবস্থা চালু রেখেছে।
বছরে ₹6000 আর্থিক সহায়তা
Direct Benefit Transfer (DBT) মাধ্যমে টাকা প্রদান
অনলাইনে Registration সুবিধা
PM Kisan Beneficiary Status চেক করার সুবিধা
মোবাইল App ব্যবহার করার সুবিধা
Delay Registration এর জন্য কী কী লাগবে?
যেসব কৃষকের জমির রেকর্ড ৩১শে জানুয়ারি ২০১৯ এর আগের, তারা Delay Registration-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় Documents
৩১শে জানুয়ারি ২০১৯ এর আগের পর্চা এবং ওই পর্চাটির হাল ডেটের রেকর্ড।
আবেদনকারীর Aadhaar Card লাগবে।
আবেদনকারী যদি পুরুষ হন তাহলে উনার স্ত্রীর Aadhaar Card এবং যদি স্ত্রী হন তাহলে উনার স্বামীর Aadhaar Card লাগবে।
আবেদনকারীর Ration Card লাগবে।
Aadhaar Card-এর সঙ্গে যুক্ত Mobile Number লাগবে।
Regular Registration এর নিয়ম
PM Kisan Registration Online করার সময় Inheritance Case বা ওয়ারিশ সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে বিশেষ নিয়ম প্রযোজ্য।
Inheritance Case Registration
ওয়ারিশ সূত্রে পাওয়া জমির জন্য আবেদন করা যাবে।
মৃত ব্যক্তির ছেলে, মেয়ে, স্ত্রী বা স্বামী আবেদন করতে পারবেন।
মৃত ব্যক্তির জমির রেকর্ড এবং বর্তমান ওয়ারিশের রেকর্ড লাগবে।
রেকর্ডে আগত খতিয়ান নম্বর উল্লেখ থাকতে হবে।
১লা ফেব্রুয়ারি ২০১৯ এর পরে কেনা জমি বা দানপত্র জমি গ্রহণ করা হবে না।
কেবলমাত্র ওয়ারিশ সূত্রে পাওয়া জমি গ্রহণযোগ্য।
প্রয়োজনীয় Documents:
• Aadhaar Card
• Spouse Aadhaar Card
• Ration Card
• Aadhaar Linked Mobile Number
• মৃত পিতা অথবা মাতার Death Certificate
• মৃত ব্যক্তির Aadhaar Card
কোথায় আবেদন করতে হবে?
আবেদনকারীকে নিকটবর্তী CSC Center অথবা অনলাইন সেন্টারে গিয়ে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার পর Print Out সহ উপরিউক্ত সমস্ত Documents-এর Xerox Copy নিয়ে ব্লক কৃষি অধিকর্তার অফিসে জমা করতে হতে পারে।
সঙ্গে PM Kisan Self Declaration Form পূরণ করে জমা দিতে হতে পারে।
PM Kisan Registration Video Guide
নিচের ভিডিওটি দেখে PM Kisan Samman Nidhi Yojana Registration Online, Beneficiary Status Check এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।
PM Kisan Scheme কেন গুরুত্বপূর্ণ?
এই প্রকল্প দেশের ছোট ও মাঝারি কৃষকদের আর্থিকভাবে সাহায্য করে। কৃষকরা এই টাকা ব্যবহার করে চাষের খরচ, সার, বীজ এবং অন্যান্য কৃষি প্রয়োজন মেটাতে পারেন।
PM Kisan Samman Nidhi বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় কৃষক সহায়তা প্রকল্প হিসেবে পরিচিত।